সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের নামে দায়ের হওয়া চাঁদাবাজি ও অস্ত্র আইনের দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে দুই মামলাসহ আরো ৬টি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ আগস্ট ধার্য করা হয়।
বুধবার (২৫ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়।
নারায়ণগঞ্জ আদালতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, আগামী ৩ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন আদালত।
ওএফ





