রাজধানীর মিরপুরে বিহারীদের মোট ৩৯টি ক্যাম্পে উচ্ছেদ অভিযান বন্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দুই সচিব ও মেয়রসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে ক্যাম্পের ৩৬ জন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এছাড়া মামলায় আরও ৩ জনকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রধান সম্পত্তি কর্মকর্তা ঢাকা সিটি কর্পোরেশন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান বলেন, বিহারীদের বাড়ি-ঘর ভাংচুর ও উচ্ছেদে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করা হয়েছে। আমাদের মামলাটি গ্রহণ করে আদালত আদেশের জন্য তা অপেক্ষমান রেখেছেন।
এমবি





