একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবীর।
শনিবার রাত ৮টার দিকে তিনি কারা অভ্যন্তরে প্রবেশ করেন। তার কারাগারে প্রবেশের মধ্য দিয়ে দুই আসামির ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে সৃষ্ট আগ্রহ ও উত্তেজনা আরো বৃদ্ধি পেল। একইসঙ্গে ফাঁসির দণ্ড কার্যকরের সম্ভাবনাও প্রবল হলো বলে মনে করছেন কার ফটকের সামনে ভীড় করা উৎসুক জনতা।
এদিকে সন্ধ্যা থেকেই কারাসূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, এরইমধ্যে ৭ জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে কারা অভ্যন্তরে। কারা কম্পাউন্ডে প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্সও।
এমএইচ





