বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারে যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আব্দুল্লাহ নামের এক ব্যক্তি (৪০)। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর বলেন, আহত ব্যক্তি নারায়ণগঞ্জের ফতুল্লার খানপুরের বাসিন্দা। রাত একটার দিকে মহাখালী থেকে ওই প্রাইভেট কারে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে চলন্ত গাড়িতে তার মাথায় ও হাতে ছুরিকাঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আহতাবস্থায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পেছনে অবস্থিত বিটেক মোড়ে ফেলে রাখে ছিনতাইকারীরা।
পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে পুলিশ।
কেএইচ





