রেলওয়ের নিয়োগ পরীক্ষার দুর্নীতি মামলায় সাবেক জিএম ইউসূফ আলী মৃধাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে শুনানিশেষে অভিযোগ গঠন করেন।
বাকি ৪ আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী, নিয়োগ পাওয়া দুজন সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।
২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দফতরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্চিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।
এরপর রেলওয়ের পূর্বাঞ্চলের রেলের ৬টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট অভিযোগপত্র দাখিল হয়। আজ বুধবার আদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
[b]চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ//এএইচ[/b]
অপরাধ
সাবেক জিএমসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা