গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গলাচিপা গ্রামের দুই ভাই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন।
এই মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৬ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষ হয়।
মামলার ২১ আসামির মধ্যে ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড, আট জনের সাত বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড এবং বাকি পাঁচ জনকে খালাস দিয়েছেন আদালত।
সশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন- বাহাদুর আলী, সুজন আলী, চাঁন আলী, আকবর আলী, আমজাদ আলী, আজীজুল হক, শহিদুল ইসলাম এবং বুজরত আলী।
খালাস পাওয়া পাঁচজন হলেন- রহম আলী, ফজর আলী, আমিনুল ইসলাম, রহিমা খাতুন এবং সাদেরা বেগম।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০০ সালের ৬ ডিসেম্বর কালিয়াকৈরের গলাচিপায় নিজ দখলীয় জমিতে জনৈক মকবুল দেওয়ান, কলিম উদ্দিন দেওয়ান ও একলাছ দেওয়ান মেহগনি গাছের চারা রোপণ ও যত্ন করছিল।
এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই মকবুল দেওয়ান ও কলিম উদ্দিন দেওয়ান মারা যায়। অন্যদিকে একলাছ দেওয়ান গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করতে গেলে রফিকুল, জহিরুল, আরিফুল, জাহাঙ্গীর ও এশাদুল এগিয়ে আসলে তাদেরও গুরুতর জখম করা হয়।
এ ঘটনার পরদিন নিহতদের ছোটভাই সাখাওয়াত হোসেন কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ২০০৩ সালের ১৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
অপরাধ
দুই ভাই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গলাচিপা গ্রামের দুই ভাই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।





