মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মেছের উদ্দিনের জেরা শেষ।
মঙ্গলবার বিচারক এম ইনায়েতুর রহিমের নেত্বাধীন প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীকে জেরা করেন আবদুস সুবহান তরফদার।
জেরায় মেছের উদ্দিন বলেন, এটা সত্য নয় যে, আজহারের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য সত্য নয়। এটা সত্য নয় যে, আমি টাকার লোভে মিথ্যা সাক্ষ্য দিলাম।
তিনি বলেন, এখানে আমি কোনো ধরণের মিথ্যা ও ভুল সাক্ষ্য দেইনি।
জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ২৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।
রাষ্টপক্ষে ছিলেন একেএম সাইফুল ইসলাম।
গত বছরের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্য, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
গত বছর ২২ আগস্ট ট্রাইব্যুনালের আদেশে আজহারকে এ মামলায় গ্রেফতার করা হয়।
[b]ঢাকা, জিই, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
আজহারের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জেরা শেষ
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মেছের উদ্দিনের জেরা শেষ





