ইংরেজি দৈনিক দ্য নিউ এজ-এর বিশেষ প্রতিনিধি ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ৩১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার এ শুনানির জন্য দিন ধার্য ছিল। একজন আইনজীবী ব্যক্তিগত সমস্যার কারণে সময়ের আবেদন করলে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেন।
এর আগে, গত ৬ মার্চ ডেভিড বার্গম্যানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রুলের জবাব দাখিলের জন্য সময় আবেদন করেন। ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে ১৮ মার্চ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। ১৮ মার্চ শুনানি শেষে ২৭ মার্চ শুনানির দিন ধার্য করে আদালত।
[b]ঢাকা, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
অপরাধ
ডেভিড বার্গম্যানের শুনানি ৩১ মার্চ
ইংরেজি দৈনিক দ্য নিউ এজ-এর বিশেষ প্রতিনিধি ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ৩১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।