সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলায় চট্টগ্রাম মেট্রো ট-১১-০৫১৭ নাম্বরের একটি ট্রাক থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকায় টহলরত বিজিবি সদস্যরা একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দেয়।

এ সময় ড্রাইভারসহ চোরাকারবারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিন হাজার বোতল

বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর