সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
বিডিআর জানায়, আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের ফিরোজ আলীর ছেলে সোহাগ মিয়া (২৮) ও একই উপজেলার শাহিদাবাদ গ্রামের শফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬)।
সুনামাগঞ্জ ২৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, ভোর ৫টার দিকে সোহাগ ও আনোয়ার বাংলাদেশ- ভারত সীমান্ত পিলার ১২০৩ এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে।
আটককৃতদের ফেরত আনতে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
এসএইচ





