মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক করেছেন কাস্টমস অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। লোড দেওয়ার সময় একটি ট্রাক থেকে এই কাপড় আটক করা হয়।
রোববার সকালে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের সহকারি পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে মাওয়া ঘাটে একটি ট্রাক লোড করার সময় ভারতীয় কাপড় জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে সিনথেটিক শাড়ী ২ হাজার ১৭৩ টি, থ্রিপিস ১০৮টি ও ফেব্রিক্স ১ হাজার ৬৫০ কেজি।
ট্রাকটিকে (ঢাকা মেট্টো-ঢ-১৪-৪৯৪৪) আটক করা হয়েছে। আটক কাপড়ের মূল্য আনুমানিক দুই কোটি দুই লাখ টাকা।
তিনি আরো জানান, এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমকে





