রাজধানীর কদমতলী থানা জামায়াতের আমির আবুল কাশেমসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে দনিয়া এলাকার তামিরুল মিল্লাত মাদরাসার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে কদমতলী থানায় যোগাযোগ করা হলে এসআই আমেনা টাইমনিউজবিডি’কে বলেন, অভিযানের কথা শুনেছি। কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে থানায় কাউকে এখনো আনা হয়নি। এ ব্যাপারে ওসি’র সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।

কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান টাইমনিউজবিডি'কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তামিরুল মিল্লাত মাদরাসার ভিতরে কোনো একটি কক্ষে জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছেন।

এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ সেখানে সরকার বিরোধী লিফলেট, ব্যানার,স্টিকারসহ মোট ৮ জনকে আটক করে।

অভিযান এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, থানায়এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে ডিসি মিডিয়ার সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা, জেইউ, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর