আদালত অবমাননার রুলের শুনানিতে ব্যাক্তিগত হাজিরা থেকে নয়াদিগন্ত ও সমকালের সম্পাদক ও প্রকাশকসহ সাংবাদিক নেতাদের অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার হাইকোর্টের বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার রুলের শুনানিতে আইনজীবীরা সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এনিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ও সম্পাদকরা ওই আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদপত্রে বিবৃতি দেয়।
বিবৃতি দেয়াকে কেন্দ্র করে সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে রুল জারি করেন আদালত। আদেশ অনুযায়ী সাংবাদিকরা আদালতে হাজিরা দেয়।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, রুহুল আমিন গাজি, সৈয়দ আবদাল আহমেদ, আব্দুল হাই সিকদার, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিন, সম্পাদক ওয়াকিল আহমেদ হিরনসহ অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনজীবীরা সাংবাদিকদের আদালত কক্ষ থেকে বের করে দিতে চাইলে সাংবাদিকরা এর প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় বাকবিতন্ডা চলে। পরে জ্যেষ্ঠ সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এক পর্যায়ে জ্যেষ্ঠ সাংবাদিকরা সকল সাংবাদিকদেরকে নিয়ে আদালত থেকে বের হয়ে এসে অ্যানেক্স ভবনের খোলা চত্ত্বরের সামনে অবস্থান নেয়।
পরিস্থিতিতে জ্যেষ্ঠ বিচারক নাঈমা হায়দারের খাস কামরায় সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের শুনানি হয়। শুনানি শেষে আদালত সাংবাদিকদের আদালত অবমাননার রুলের ব্যাক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।
শুনানিকালে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
সাংবাদিক নেতাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
আদালত অবমাননার রুলের শুনানিতে ব্যাক্তিগত হাজিরা থেকে নয়াদিগন্ত ও সমকালের সম্পাদক ও প্রকাশকসহ সাংবাদিক নেতাদের অব্যাহতি দিয়েছেন আদালত।





