রাজধানীর বাড্ডায় জাল দলিলের মাধ্যমে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরের শত কোটি টাকার জমি দখলের মামলায় ৬ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।
পরোয়ানা প্রাপ্ত জালিয়াত চক্রের ৬ আসামির মধ্যে রয়েছেন; মদন মোহন ঘোষ, কানাই লাল ঘোষ, দয়াল চাঁন ঘোষ, সৈয়দ আতিউর রহমান, মাহমুদ আবদুল মালিক।
জানা যায়, ঢাকা মহানগর হাকিম আতিকুল হকের আদালত সম্প্রতি এই আদেশ জারি করেন।
বাড্ডায় জাল দলিলের মাধ্যমে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরের শত কোটি টাকার জমি দখলের ঘটনায় গত বছর ১৩ ফেব্রুয়ারি মো. সাইফুল ইসলাম নামে একজন সমাজ কর্মী বাদী হয়ে ২২ জনকে আসামি করে তেজগাও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আরজিতে তিনি উল্লেখ করেন, ১৯৩১ সালে ১৭ জুলাই শ্রী শ্রী কালাচাঁদ জিউ ঠাকুর বিগ্রেহ নামে এক জমিদার বাড্ডা মৌজায় সিএস-খতিয়ান ৩৮৯ এর ৯ টি দাগে ৪ দশমিক ৮২ একর জমি মন্দিরের নামে রেজিষ্ট্রি করে দেন।
২০১০ সালের ২৫ এপ্রিল রাতে স্থানীয় সন্ত্রাসীরা ওই মন্দির ভেঙ্গে জমি জবর দখল করে। পরে ২০১১ সালের ৫ এপ্রিল ৫৪৭৩ নং জাল দলিল সৃজন করে ৮৪ শতাংশ জমি রেজিষ্ট্রি মূলে বিক্রি করে।
এই মামলাটি সিআইডি পুলিশের পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ তদন্ত শেষে গত ১৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ২২ আসামির মধ্যে জীবীত ৬ জনকে আসামি করা হয়। বর্তমানে আসামিরা পলতক রয়েছে।
[b]ঢাকা.একে, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
অপরাধ
মন্দিরের জমি দখলের মামলায় আসামিদের গ্রেফতারের নির্দেশ
রাজধানীর বাড্ডায় জাল দলিলের মাধ্যমে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরের শত কোটি টাকার জমি দখলের মামলায় ৬ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।





