পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রোববার এ আদেশ দেন। এর আগে বিচারক অভিযোগপত্র আমলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতারের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন বিচারক।
পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন বরকতউল্লাহ বুলু, মারুফ কামাল খান, সোহেল সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত করে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এআই





