আইনজীবী হিসাবে নাম তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের এনরোলমেন্টের লিখিত পরীক্ষায় ফল বেরিয়েছে।
পরীক্ষার প্রায় ৫ মাস পর মঙ্গলবার রাত ১১টার দিকে এই ফল প্রকাশ করে বার কাউন্সিল। কাউন্সিলের নোটিস বোর্ডে উত্তীর্ণদের তালিকা টানিয়ে দেয়া হয়েছে।
কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য মাহবুব উদ্দিন খোকন বলেন, লিখিত পরীক্ষায় ৫ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৬২০ জন উত্তীর্ণ হয়েছে।
এরপর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে এরা আইনজীবী হিসাবে বাংলাদেশের সংশ্লিষ্ট জেলা আদালতগুলোতে কাজ করতে পারবেন।
লিখিত পরীক্ষার আগে একটি এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হয় পরীক্ষার্থীদেরকে। গত সেপ্টেম্বরে এই ব্যাচের পরীক্ষার্থীদের প্রিলিমিনারি হয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





