মানহানি মামলায় বিএনপি নেতা এমকে আনোয়ারের বিরুদ্ধে চার্জ গঠন আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
মঙ্গলবার পৌনে ১২ টায় আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. জহিরুল হক সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
জানা গেছে, ২০১৩ সালের ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আনোয়ার বলেন, বায়তুল মোকররমের আশে-পাশে কোরআন পোড়ানোর ঘটনায় সেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাস জড়িত।
এ ঘটনায় ৭ মে মানহানির মামলা করেন দেবাশীষ বিশ্বাস।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





