উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসাইনের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বাঁশখালী সদরে আসেন। এরপর জামিন পেয়ে দুপুর পৌনে ১২টার দিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন এবং বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম শাহাদাত আলম এমপি মোস্তাফিজুরের জামিনের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আ ন ম শাহাদাত আলম বলেন, এমপি মোস্তাফিজুরসহ তিন আসামি আত্মসমর্পণ করলে আদালত জামিন দিয়েছেন। আমরা আদালতকে জানিয়েছি, সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট অধিবেশনের ১৫ দিন আগে ও ১৫ দিন পরে সাংসদকে গ্রেফতারের সুযোগ নেই। মামলায় সুনির্দিষ্ট কাউকে সাক্ষী করা হয়নি। কে কোন অপরাধ সংঘটিত করেছে তারও বিবরণ নেই এজাহারে। তদুপরি এমপি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাকে জামিন দিলে পালানোর কোনো আশঙ্কা নেই।

এমআইএস