হাইকোর্টের রায় অমান্য করে জমির টেলিকমের সিগন্যালিং লিংক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকি জেনে শুনে আদালত অবমাননা করেছেন মর্মে মন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে হাইকোর্টের এক আইনজীবী ।
সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান নোটিশটি ডাক ফ্যাক্স ও কোরিয়ার সার্ভিসের মাধ্যমে রোববার দুপুরের পর ওই নোটিশ পাঠিয়েছে বলে জানাগেছে।
টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকিকে নোটিশ পাঠানোর সময় থেকে  আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় বেধেঁ দিয়েছেন বলে আইনজীবী আসাদুজ্জামান। (সূত্র:নিউজনেক্সট ডটকম বিডি)
তিনি বলেন,ওই সময়ের মধ্যে যদি জমির টেলিকমের সিগন্যালিং লিংক সংযোগ না করা হয় তাহলে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
মন্ত্রীর প্রতি দেয়া নোটিশে বলা হয়, এর আগে ২০১০ সালের গত ১৭ মার্চ বিনা নোটিশে জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  ওই নোটিশকে চ্যালেঞ্জ কওে হাইকোর্টে রিট করা হয়। রিটে ওই বছরের ২২ এপ্রিল নোটিশ অবৈধ ঘোষণা করা হয় এবং পূনরায় জমির টেলিকমের সংযোগ দেয়ার জন্য বিটিসিএলের প্রতি নির্দেশ দেয় হাইকোর্টে।
নোটিশে বলা হয় পরবর্তীতে অরবিট্টিশেটন ট্রাইব্যুনালেও ২০১২ সালের ৩ মার্চ এক অন্তবর্তী আদেশে জমির টেলিকমের সংযোগ চালু রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে ১১ মার্চ হাইকোর্টেও অরবিট্টিশন শেষ না হওয়া পর্যন্ত বিটিসিএলের প্রতি সংযোগ রাখার আদেশ দেন।  
কিন্তু আরবিট্টেশন চলাকালীন সময়ে হাইকোর্টের রায় অমান্য করে মন্ত্রী লতিফ সিদ্দিকির নির্দেশে ২০১৪ সালের গত ২০মার্চ জমির টেলিকমের সংযোগ আবারও বিচ্ছিন্ন্ করে দেয় বিটিসিএল।
বিটিসিএলের প্রতি প্রেরণ করা অফিস নোটে সংযোগ বিচ্ছিনের বিষয়ে লিখেন যে আদালতের নিষেধাজ্ঞা আছে জেনেও আদালত অবমাননার দায় ঘাড়ে নিয়ে নির্দেশ দিচ্ছি যে এই মুহূর্তে জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। নোটিশে বলা হয়,তিনি (মন্ত্রী) আর লিখেছেন যে আদালত উদারতা প্রর্দশন করলেও জনপ্রতিনিধি হিসেবে অন্যায় আদেশ মেনে নেয়া সম্ভব নয়।
মন্ত্রী লতিফসিদ্দিকির লিখিত আদেশ আদালতের প্রতি অবজ্ঞা ও অশ্রদ্ধা প্রর্দশন করে আদালত অবমাননা করেছেন বলে আইনজীবীর ইংরেজি ও বাংলা মাধ্যমে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী প্রতিবেদককে বলেন,আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা ও দ্বায়বদ্ধতা থেকেই আমি এই নোটিশ পাঠিয়েছি ।

ঢাকা, কেএ, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ