রাতভর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ,র‌্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়শনিবার (২জুলাই) সকাল সাড়ে সাতটায়।

অপারেশন থান্ডার ভোল্ট নামে শুরু হয় কমান্ডো বাহিনী অভিযান সকাল ৭টা ৪৫মিনিটে।অস্ত্রশস্ত্রে সজ্জিত দলের সদস্যরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। বাহির থেকে শোনা যায় গোলাগুলির ব্যাপক শব্দ।

সকাল ৮ টা ১৫ মিনিটে রেস্টুরেন্ট থেকে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়। একজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া নয়টায় শেষ হয় রুদ্ধশ্বাস এই অভিযান।

সকাল ৮ টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা। গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে। কিছুক্ষন পরই আলামত সংগ্রহের কাজ শুরু করে গোয়েন্দারা।

আর এভাবেই সকাল ৯ টা ১৫ মিনিটে শেষ হয় অভিযান। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে প্রায় ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়।

শ্বাসরুদ্ধকর সেই অভিযানের কিছু এক্সক্লুসিভ ভিডিও আসে টাইমনিউজবিডির হাতে। পাঠকদের জন্য ভিডিও কয়েকটি ক্লিপিংস দেয়া হলো:

 

কেবি