রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দু’টি বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়। যুবকের নাম চয়ন (২৪)।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে করে ঢাকায় আসছিলো চয়ন। তার দেহ তল্লাশি করে ‘মেইড ইন ইউএসএ’ লেখা দু’টি পিস্তল পাওয়া গেছে।

তবে কোন তথ্যের ভিত্তিতে অথবা সাভাবিক নিয়ম অনুযায়ী চয়নের দেহ তল্লাশি করা হয়েছে কি না তা বলেন নি এই অফিসার।

চয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ইআর