চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য জাতিসংঘের‌‌‌‍ রাজনৈতিক শাখার তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে‌‌‌‌ ‌‌‌প্রস্তাবিতজাতীয় সরকার সমর্থক গোষ্ঠী'র ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

বক্তারা বলেন-সিয়েরালিয়ন, কম্বোডিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘের তত্বাবধানে নির্বাচনের ফলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ নিরব থাকতে পারে না বলে বক্তারা উল্লেখ করেন। 

প্রস্তাবিত জাতীয় সরকার সমর্থক গোষ্ঠীর আহবায়ক অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাডভোকেট আবেদ রেজা, তাজুল ইসলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট রফিকুল হক তালকুদার রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

এমএন/এসএইচ