রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।
এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৪টি বিদেশি অস্ত্র, ৭ ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম রাকিবুল ইসলাম(২০)। সে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন, মহানগর পুলিশের উপ-কমিশনার কৃঞ্চ দপ রায়।
তিনি জানান, গ্রেফতারকৃত রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের মূল চালানকারী ব্যবসায়ী কাজী মো. জামাস(২৮), মো. আব্দুল হাকিম(৩৪) কে কুমিল্লার কোতয়ালী থানার মগবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসায় জড়িত। তারা মূলত টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকা হতে ঢাকা, চাপাইনবাবগঞ্জ, বি-বাড়িয়া ও কুমিল্লাসহ বেশ কয়েকটি স্থানে অস্ত্র পরিবহন করে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের পাটিয়ে রিমান্ডে নেয়ার অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





