রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে। তারপর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে কামারুজ্জামানের বরাত দিয়ে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে আইনমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটি আইনের ব্যতয়।
সংবিধানের ১০৫ নম্বর ধারার উদ্বৃতি দিয়ে শিশির মনির বলেন, রিভিউ সাংবিধানিক অধিকার আর সংবিধানই হলো সর্বোচ্চ আইন। সুপ্রিম কোর্ট থেকে স্বাক্ষরিত কোনো আদেশেও এখন পর্যন্ত আসেনি বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, কামারুজ্জামান সুস্থ্য আছেন, ভালো আছেন। শারীরিক-মানসিকভাবে স্বাভাবিক ও অবিচল আছেন।
কেএইচ





