রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা, ১১ দশমিক ১ গ্রাম হেরোইন, ১২ বোতল ফেনসিডিল ও ৬৫ কেজি ৩৭ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
এবিএস





