ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালউদ্দিন আহমদ ৭ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রবিবার দুপুরে এ রায় দেন।
তিনি ৭ মামলার জামিনের আবেদন করেন। মামলাগুলো হলো- যাত্রাবাড়ীর থানায় ৩টি, ডেমরায় ১টি, শাহবাগের ১টি ও রমনার ২টি মামলা।
ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া ও রেজাউল করিমের আদালতে বিভিন্ন মামলায় পৃথকভাবে তার জামিন আবেদন করেন সালাউদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
আদালত সবগুলো মামলায় তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছর তার বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ পুলিশের কাজে বাধার ঘটনায় পৃথক থানায় ৭টি মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
অপরাধ
বিএনপি নেতা সালাউদ্দিনের জামিন না মঞ্জুর
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালউদ্দিন আহমদ ৭ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার দুপুরে এ রায় দেন





