ঢাকার সিএমএম আদালতের পুরাতন ভবনে একটি মোবাইল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় ৩১ নম্বর আদালতের বারান্দায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের সহকারী কমিশনার (এসি) প্রসিকিউশন আমিনুর রহমান জানান, ভবনে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে উল্লেখ করে তিনি আরো সিসি ক্যামেরা থাকায় ঘটনার দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করা যাবে। ঘটনাস্থলে ভাঙা মোবাইল, ব্যাটারি ও ডিভাইস দেখা রয়েছে। তবে মোবাইল বোমাটিতে কোনো স্পিন্টার না থাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেএ