এবার বহুল আলোচিত হল মার্ক গ্রুপের প্রতিষ্ঠান ডিজাইন ওয়্যার লিমিটেডের বিরুদ্ধে ৬০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
এ নিয়ে হল মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালককে তানভির আহমেদের বিরুদ্ধে সোনালী ব্যাংক ১২টি মামলা দায়ের করলো।
মঙ্গলবার দুপুরে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক মো. রবিউজ্জামানের আদালতে সোনালী ব্যাংক হোটেল রূপসী বাংলা শাখার এক্সিকিউটিভ অফিসার আব্দুস সালাম এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১৯ এপ্রিল থেকে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গার্মেন্টসের সুতা ও মেশিনারির জন্য এ ঋণ নেয় হল মার্ক।
[b]ঢাকা,একে, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
হল মার্কের বিরুদ্ধে ফের সোনালী ব্যাংকের মামলা
এবার বহুল আলোচিত হল মার্ক গ্রুপের প্রতিষ্ঠান ডিজাইন ওয়্যার লিমিটেডের বিরুদ্ধে ৬০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ





