মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মূলতবি ঘোষণা করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ মূলতবি ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে মঙ্গলবার সকালে ওই বেঞ্চে পঞ্চম দিনের মতো নিজামীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক থেকে পাঠ শুরু করেন তার আইনজীবী এস এম শাহজাহান।
এমএইচ





