নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ খুনের অন্যতম আসামি নূর হোসেনকে কাল সোমবার ফের আদালতে তোলা হবে। একই সঙ্গে তার ২ সঙ্গী ওহিদুল জামান শালিম ও খান সুমনকেও আদালতে তোলা হবে।
গত ১৪ জুন কলকাতা পুলিশের জালে ধরা পড়ে এই ৩ জন। পরের দিন এদের বারাসাত আদালতে তোলা হলে বিচারক ৮দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। গত ৮দিনে পুলিশ নূর হোসেন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করে নতুন কাউকে গ্রেপ্তার করতে না পারলেও নূর হোসেনের নেটওয়ার্কের অনেক তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানা গেছে।
তবে পুলিশ সুত্রে জানা গেছে, নূর হোসেন নানা সময়ে জেরায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। বর্তমানে ৩ জনই বিধাননগর কমিশানেরেটের এটিএস সেলের লকআপে রয়েছেন। পুলিশ অবশ্য ইন্টারপোলের মাধ্যমে নূর হোসেনকে গ্রেপ্তারের সব তথ্য বাংলাদেশকে জানিয়ে দিয়েছে।
ইতোমধ্যেই সেই তথ্য ভারত সরকারের হাতে এসেছে বলে জানা গেছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ নূর হোসেনকে নতুন করে রিমান্ডে নেবে কিনা সে সম্পর্কে কোনও ইঙ্গিত এদিন পর্যন্ত মেলেনি।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





