মুক্তিযদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত আমীর মাওলান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে যুক্তি উপস্থাপন শুরু করেছেন রাষ্ট্রপক্ষে।
সোমবার চেয়ারম্যান বিচারক এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানাল যুক্তি উপস্থাপ শুরু করেছেন কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আজ নতুন ভাবে নিজামীর মামলায় যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন।
প্রায় সাড়ে তিন মাস নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকার পর আজ  নতুন ভাবে যুক্তি উপস্থাপন শুরু হলো।
প্রথম ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ায় নিজামীর মামলায় নতুন করে যুক্তি শুরু হলো। এর আগে জামায়াত নেতা সাঈদীর মামলায় প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে যুক্তি উপস্থাপন করা হয়েছিল।
গত ২০ নভেম্বর নিজামীর মামলাটি যে কোন দিন রায় ঘোষণা করা হবে (সিএভিতে) রেখে দেন ট্রাইব্যুনাল।
গত বছররে ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর র্পযন্ত নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৬জন সাক্ষী সাক্ষ্য দেন।
২০১১ সালের ১১ ডিসেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।
গত বছরের ৯ জানুয়ারি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করে পুলিশ।
২০১০ সালের ২ আগস্ট  নিজামীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।
[b]ঢাকা, জিই ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]