রাজধানীর বিভিন্ন স্থানে বুধবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এসময় ২টি বিদেশি পিস্তল, চাপাতিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে ছিনতাইকারী চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব হেডকোয়ার্টারে উপপরিচালক (গণমাধ্যম) মাকসুদুল আলম বলেন, অফিস ফেরত লোকজনকে তারা ভাড়ায় গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।

বিভ্ন্নি সময় এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের এই ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জেইউ/ এআর