মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ও ১০ জন আহত হয়েছে।

ওই সংঘর্ষে শাহাদাৎ খাঁ (২৪) নামের এক যুবক নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন। আহতের মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছেং। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষ দর্শিরার জানায়, গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় মাদারীপুর সদর চরলক্ষ্মীপুর গ্রামের বারেক সরদার পক্ষের সঙ্গে গোলাপ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আর ।ওই বিরোধের জের ধরে বুধবার রাত ১২টার দিকে দু’পক্ষের লোকজন দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আলতাফ হোসেন জানান, আহতের মধ্যে ৬ জনকে ফরিদপুরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কালিকাপুর এলাকায় দু’পক্ষের সংঘর্ষে শাহাদাৎ নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একে/কেএ