আল ফারুক লুঙ্গি কোম্পানীর মালিক ফারুককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ [ডিবি]। রোববার দুপুরে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
সূত্রে জানা গেছে, আর্থিক কেলেঙ্কারির দায়ে উচ্চ আদালতে কয়েকটি মামলা রেয়েছে তার নামে। সে সব মামলায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। ডিবি পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ডিবির উর্ধ্বোতন কর্তৃপক্ষ বিয়ষটি স্বীকার করেননি। তবে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি স্বীকার করেছে। এব্যাপারে মোহাম্মদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক টাইমনিউজবিডিকে জানান, ডিবি পুলিশের একটি দল মিরপুর-১ এলাকা থেকে আল ফারুকেকে আটক করেছে বলে শুনেছি। মোহাম্মদপুর থানায় তার নামে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ান জারি হওয়া ৫টি মামলা রয়েছে। এছাড়াও জালিয়াতির মামলার আসামি তিনি। সে কারণে তিনি গ্রেফতার হয়ে থাকতে পারেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিন কিছু জানেন না বলে জানান।
ডিএমপির ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম পিপিএম (বার) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





