যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের সব ধরনের হয়রানি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব,পুলিশের মহা-পরিদর্শক,গোয়েন্দা পুলিশের উপ কমিশনার,পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পরিদর্শক,ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আাবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিষ্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট সালমা সুলতানা।