হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ ওমর ফারুক (২৮) নামে সৌদি ফেরত এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে সোদিয়া এয়ারলাইন্সের এসভি- ৮০৮ নম্বর বিমানের এ যাত্রীকে বন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশি করে গ্রেফতার করে কাস্টমস পুলিশ।

বন্দর কাস্টমসের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম জানান, এক কেজি ওজনের আটটি স্বর্ণের বারসহ ওমর ফরুককে গ্রেফতার করা হয়।

কেএইচ