চট্টগ্রাম মহানগরীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদকব্যবসায়ী। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মিমতা নুর রহমান।

মহানগরীর খুলশি থানাধীন কুখ্যাত মাদক স্পট ‘মতিঝর্না’ এলাকায় একটি মাদকবাহী মাইক্রোবাসের আরোহী মাদকব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব-৭ এর টহল দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

এসময় দুইজন নিহত হন। মাইক্রোবাসের ভেতর থেকে ৮৫ কেজি গাঁজাসহ ১ টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এমআর