ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটক আবদুল জলিল (৩৮) কুয়ালালামপুর থেকে বিমানে ঢাকায় অবতরণ করেন। তার লাগেজ স্ক্যানিংয়ে দিলে সেখানে সন্দেহজনক কিছু ধরা পড়ে।

এরপর তাকে আটক করেন কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তারা। পরে জলিলের লাগেজ তল্লাশি চালিয়ে সেটার ভেতরে গাড়ির একটি যন্ত্রে কার্বন দিয়ে মোড়ানো পাঁচ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়।

এমকে