জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ রোববার বকশিবাজারের আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার টাইমনিউজবিডিকে জানান, প্রস্তুতি চলছে, সব কিছু ঠিক থাকলে ১১টার সময় তিনি আদালতে পৌঁছাবেন।
দুর্নীতি দমন কমিশনের ওই মামলায় ২৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার দিন থাকলেও নিরাপত্তার কারণে তিনি আদালতে যাননি। পরে সাক্ষ্য গ্রহণের জন্য ৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার নতুন তারিখ ধার্য করেন আদালত।
এমএইচ/ এআর





