রোববার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আদালতে অভিযোগ গঠনের শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্টেট আসাদুজ্জামান নূরের আদালতে সকাল সাড়ে ১০টায় এ মামলার শুনানির জন্য কার্য্য তালিকায় রাখা হয়েছে।
এদিকে আজ শনিবার বিকালে আসামি লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গত ১ অক্টোবর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনএনএম আবেদ রাজা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলা করেন। 'সি আর ৮৪২/১৪ এবং দন্ডবিধি ২৯৮ ধারায় মামলাটি দায়ের করেন। প্রথমে এ মামলাটি মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমানের আদালতে নথিভুক্ত করা হয়। কিন্তু পরে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্টেট আতিকুর রহমানের আদালত থেকে আসামি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারীর পরোয়ানা দেয়া হয়। তবে ওই সময় আসামি দেশের বাইরে ছিলেন।
২৫ নভেম্বর রাতে ধানমন্ডি থানায় আসামি লতিফ সিদ্দিকী আত্ম সমর্পন করেন। পরদিন পুলিশ তাকে উক্ত আদালতে হাজির করে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।
একে/এএইচ





