যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এন্ড ডেভেলপম্যান্ট (ডব্লিউএইচআরডি) এর নেতৃবৃন্দ বাংলাদেশে আইন,মানবাধিকার ও সংবিধান বিষয়ক রিপোর্টারদের সংগঠন ‘ল-রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় করেছেন।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবণে ‘ল-রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের রাজধানীকে দুগন্ধমুক্ত করা এবং দেশের সকল ইট ভাটাকে পরিবেশ বান্ধব কিভাবে করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়।
এই দুটি বিষয় নিয়ে মানবাধিকার সংগঠন ও ‘ল-রিপোর্টার্স ফোরাম এসব বিষয়ে এক সাথে কাজ করার আশ্বাস দেন। ভবিষ্যতেও দুটি সংগঠন বাংলাদেশের পরিবেশ উন্নয়নে কাজ করার ইচ্ছা রাখেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন,ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্টের  প্রেসিডেন্ট সভাপতি শাহ্ শহীদুল (সাইদ),উপদেষ্টা এম হায়দার হাসান,সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মারুফ হাসন,কৌশলগত গণমাধ্যম ব্যবস্থাপক রফিকুল ইসলাম রলি ও গণমাধ্যম সমন্বয়ক রাওশান আলী শাহিন। অপরদিকে ‘ল-রিপোর্টার্স ফোরামের সভাপতি এম বদিউজ্জামান,সহসম্পাদক মনিরুজ্জামান মিশন প্রমুখ।  
[b]ঢাকা,কেএ,৬এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]