নূর হোসেনর ক্যাশিয়ার ও অন্যতম সহযোগী আলী মোহাম্মদ নারায়ণগঞ্জের সাতখুনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী রেকর্ডের পর আলী আহাম্মদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় পালের দায়ের করা পৃথক দু'টি মামলায় সে জবানবন্দি দেয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, দু'টি মামলাতেই আলী আহাম্মদ গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রদান করেছেন। সে ছিল ঘটনার প্রত্যক্ষদর্শী। জবানবন্দীতে নূর হোসেন তো জড়িতই, তার সঙ্গে র্যাপবের কারা কারা ছিল সে সম্পর্কেও বিশদ বর্ণনা করেছে সে।
নারায়ণগঞ্জ জেলা আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, জবানবন্দি শেষে আলী মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত ১৯ জুলাই আলী মোহাম্মদকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দু'টি মামলাতেই সন্দেহভাজন গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার দু'টি মামলায় আদালতে জবানবন্দি দেয় আলী মোহাম্মদ।
ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





