প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশিদের আদালত এ অভিযোগ গঠনের আদেশ দেন।
অভিযুক্ত শিক্ষক ওয়াহিদুজ্জামান আদালতে হাজির হয়ে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন খারিজ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
আগামী ২৩ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]