ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ’ট্রাইও হলোগ্রাম ইন্ডাস্ট্রিজের’ এমডি শেখ আবু হাসানকে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার কাটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন অনুসন্ধানী টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকে অভিযোগ রয়েছে, কথিত ব্যবসায়ি ওয়াহিদুর রহমান ৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় প্রায় এক হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন।
আর তাকে এ জালিয়াতিতে সহযোগিতা করেন ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান ’ট্রাইও হলোগ্র্রাম ইন্ডাস্ট্রিজের’ এমডি শেখ আবু হাসান। তারা বিভিন্ন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে।
বর্তমানে কথিত ব্যবসায়ি ওয়াহিদুর রহমান বিদেশে পলাতক বলে জানা গেছে।
একে





