রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে সোহেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএনজে





