নারায়ণগঞ্জের আলোচিত ৭ অপহরণ ও খুনের মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন র্যাব-১১ এর চাকরিচ্যুত সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন।
বুধবার বেলা পৌনে ১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তিনি জবানবন্দি প্রদান করেন। তবে জবানবন্দিতে আরিফ হোসেন কি বলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায় ১৬৪ ধারা জবানবন্দিতে আরিফ হোসেন অনেক গুরুত্বপূর্ণ স্বীকারোক্তিমূল জবানবন্দি দিয়েছে।
সাত খুনের মামলার তদন্তকারী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ মোল্লা জানান, মেজর আরিফ ছাড়াও র্যাবের বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে যে কাউকে বিকালে জবানবন্দি দেয়ার জন্য হাজির করা হতে পারে।
২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও চন্দন সরকারসহ ৭ জন অপহৃত হওয়ার ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
নজরুলের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জন্য র্যাবকে দায়ী করার পর এক পর্যায়ে র্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার রানাকে প্রত্যাহার এবং পরে তাদের সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।
উচ্চ আদালতের নির্দেশে এ মামলায় গ্রেফতার হওয়ার পর তৃতীয় দফায় রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
মেজর আরিফের ১৬৪ ধারায় জবানবন্দি
নারায়ণগঞ্জের আলোচিত ৭ অপহরণ ও খুনের মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন র্যাব-১১ এর চাকরিচ্যুত সাবেক অধিনায়ক মেজর আরিফ হোসেন। বুধবার বেলা পৌনে ১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট





