সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী ও তার স্ত্রীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি. চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় ওই তলবের নোটিশ পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, মাহী ও লোপার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুদক।

সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে মাহী বি. চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে আগামী ৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। এদিন অর্থপাচারের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এমবি