নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘জঙ্গি আস্তানায়’ নিহত ‘তিন জঙ্গির’ লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ওই তিনজনের মধ্যে তামিম চৌধুরীও আছেন। তামিমই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল হোতা বলে জানায় পুলিশ।
গত ২৭ আগস্ট পুলিশের অভিযানে পাইকপাড়ায় ওই তিনজন নিহত হয়। এরপর থেকে ওই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।
আজ বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আলমগীর হোসেন দাফনের জন্য ওই তিন ব্যক্তির লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। আলমগীর হোসেন ওই মামলার তদন্ত কর্মকর্তা।
আলমগীর হোসেন জানান, দাফনের জন্য নিহত তিনজনের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে।
আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে ওই তিন ব্যক্তির লাশ গ্রহণ করেন প্রতিষ্ঠানের কাকরাইল শাখার কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন, ‘তিন ব্যক্তির লাশ জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাদের দাফন সম্পন্ন হবে।
মাহমুদ





