বাদল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রাজধানীর ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে। আ
হত বাদল মিয়া জানান, ইসলামপুর বাদামতলীতে তিনি ফলের ব্যবসা করেন। দোকান থেকে ১৬ লাখ টাকা নিয়ে পায়ে হেঁটে ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় ৬-৭ জনের একদল দুর্বৃত্ত তার ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
অপর এক ব্যবসায়ী তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএ





