ভারতের সারদা গোষ্ঠী বাংলাদেশে টাকা লেনদেন করেছে এমন তথ্য পেয়েছে দেশটির তদন্তকারীরা। তাদের তথ্য মতে নিজেদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে টাকা লেনদেন করেছে সারদা।

আর এসব হয়েছে ‘তারা’ টিভির মাধ্যমে। ব্রডকাস্ট ওয়ার্ল্ডওয়াইড সংস্থার ‘তারা’ টিভিতে লগ্নি করেছিলেন বাংলাদেশের অনেকেই। তালিকায় রয়েছেন কয়েকজন রাজনীতিবিদও।

তবে কোম্পানির নথিতে তাদের নাম, পরিচয় বা অর্থের উল্লেখ নেই বলেও জানিয়েছে তদন্তকারীরা।

তথ্য মতে ২০১০ ও ২০১২ সালে তারার ঢাকা অফিসের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়। যা অডিট রিপোর্টে খরচের খাতে উল্লেখ নেই। ব্যালেন্স শিটে হিসাব বহির্ভুত খাতে ওই খরচকে রাখা হয়েছে।

আর এর ফলেই সৃষ্টি হয়েছে সন্দেহ। ঢাকা অফিসের বরাদ্দ চারগুণেরও বেশি বাড়ার কারণ নিয়েই মূলত এখন অনুসন্ধান চলছে।

‘তারা’র ঢাকা অফিসের জন্য বরাদ্দের টাকা কোথায় গেছে?  এমন প্রশ্নের জবাবই এখন খোঁজা হচ্ছে।

এসএইচ